প্রকৃতিতে আনন্দের প্রতিচ্ছবি
প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় সার্বক্ষণিক বিরাজ করে আনন্দ।প্রতিদিন
সূর্যোদয়ের সাথে সাথে হাস্যোজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতি। বিকেলে মিষ্টি রোদে প্রকৃতি হাসে । রাতে চাঁদের স্নিগ্ধ হাসিতে মেতে ওঠে পৃথিবী। ফুলের হাসি, বাতাসের মৃদুমন্দ শিহরণ, বৃষ্টির রিমঝিম শব্দ, পাখির উচ্ছ্বাস গান, নদীর কলকল হাস্যধ্বনি সব মিলিয়ে আমাদের আনন্দের অনুভূতিকে মুগ্ধ করে প্রকৃতি। কিন্তু জীবনযুদ্ধে, নাগরিক ব্যস্ততায়, সাফল্যের প্রতিযোগিতায় আমরা হারিয়ে ফেলি সে আনন্দ। ফুলের সুগন্ধ নেয়ার সময় নেই আমাদের, পাখির গান শোনার সময় কই! আমরা দ্রুত ধাবমান ফাস্ট ফুডের প্রতি, ওয়ান স্টপ শপিং মল কিংবা ই-ব্যাংকিংয়ের দিকে। ফলে আমাদের জীবন থেকে ছন্দ হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আনন্দ।কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেনঃ
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।
আল্লাহ তায়ালা প্রকৃতিকে এমনভাবে সাজিয়েছেন যে প্রকৃতি প্রতিনিয়ত
আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে।তবে সে আনন্দ আমাদের অন্তর দিয়ে অনুভব করতে হবে।তাই আমাদের
উচিত প্রকৃতির মাধ্যমে জীবনকে আনন্দময় করে তুলা এবং সুস্থ সুন্দর জীবন যাপন করা।
(কচু পাতার উপর পানির ফোটা)
(একটু শিশির বিন্দু)
(কাঁচা-পাকা আম)
(নদীর পাড়ের দৃশ্য)
(জমজ আঙ্গুর)
(গাছে থাকা আপেল)
(জবা ফুল)
(ধানের শীষ)
(জমজ কাঁচা মরিচ)
(গাছের নারিকেল)
(গাছে ধরা লিচু)
(কালো জাম)
(কামরাঙ্গা)
(শিউলি ফুল)
(গন্ধরাজ ফুল)
(সাদা কবরী)
আসলে প্রকৃতির রুপের কোন শেষ নেই।মানুষ কখনও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে পারে না।আর এই প্রকৃতির মাঝেই ছড়িয়ে আছে অনাবিল আনন্দের প্রতিচ্ছবি।
.jpg)

.jpg)






.jpg)




চমৎকার কিছু ছবি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন